রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

সবশেষে আইজিপি রাজারবাগ পুলিশ লাইন্সে নিজ বাহিনীর সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নয়া দিগন্ত অনলাইন
নয়া দিগন্ত

রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন তিনি।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।

নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সবশেষে আইজিপি রাজারবাগ পুলিশ লাইন্সে নিজ বাহিনীর সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।