বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক

মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ প্রশাসনিক কর্মকর্তা। তার অকাল প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও কর্মঠ সরকারি কর্মকর্তাকে হারিয়েছে, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

নয়া দিগন্ত অনলাইন
বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক
বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক |সংগৃহীত

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আজ শুক্রবার এক শোকবার্তায় তিনি এই শোক ও দু:খ প্রকাশ করেন।

শোকবার্তায় মীর হেলাল উদ্দীন বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ প্রশাসনিক কর্মকর্তা। তার অকাল প্রয়াণে দেশ একজন অভিজ্ঞ ও কর্মঠ সরকারি কর্মকর্তাকে হারিয়েছে, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সূত্র : বাসস