প্রধানমন্ত্রীর সাথে এয়ারএশিয়া চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

‘সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।’

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রীর সাথে  সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারএশিয়া চেয়ারম্যান
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারএশিয়া চেয়ারম্যান |সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ারএশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিংগাম।

সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। বাসস