ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলীয় সভাকক্ষে সংসদ নেতার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সরকার দলীয় সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য চিফ হুইপ অনুরোধ জানিয়েছেন।
সূত্র : বাসস



