যাত্রাবাড়ীতে চেকপোস্টে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দিকে এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেন।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালি পকেট গেট চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো: শাহ্ আলম(২৮) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত শাহ আলম যাত্রাবাড়ী থানায় কর্মরত আছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দিকে এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেন।

তাকে নিয়ে আসা পুলিশের নায়েক নজরুল ইসলাম জানান, যাত্রাবাড়ীর কুতুবখালির পকেট গেটে চেকপোস্টে দায়িত্ব পালন করার সময় অজ্ঞাত পরিচয় দু’জন ব্যক্তির কাছে দু’টি ব্যাগ ছিল। সেটি তল্লাশি করতে চাইলে কোনো কিছু বোঝার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে শাহ আলম নামের এক পুলিশ কনস্টবল অজ্ঞাত পরিচয় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিক্যালে এসেছেন। তাকে ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।