পে কমিশন গঠন করল সরকার

জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

নয়া দিগন্ত অনলাইন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক |সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানায়।

সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই পে কমিশনের প্রধান হবেন এবং কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয় বিবৃতিতে।

সূত্র : বিবিসি