ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয়

শনিবার সকালে বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয়
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় |ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

শনিবার সকালে বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এ উপলক্ষে সেখানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চার দিনের চীন সফর শেষে আজ শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র : বাসস