বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি

‘বাংলা ইশারা ভাষা’ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সমাজকল্যাণ মন্ত্রণালয়
সমাজকল্যাণ মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

নানা কর্মসূচির মাধ্যমে আগামী ৭ ফেব্রুয়ারি ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদযাপন করবে সরকার।

সোমবার (২ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দিবসটির মূল প্রতিপাদ্য ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’।

‘বাংলা ইশারা ভাষা’ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাসস