গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষবিহীন আকাশযান (ইউএভি) ভোটের মাঠ মনিটরিং করবে। এক্ষেত্রে দেশের আকাশসীমার মধ্যে সার্বক্ষণিক নজরদারি করবে এই যান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এমন তথ্য জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমান বাহিনী বদ্ধপরিকর। সারা বাংলাদেশে মোট ৩ হাজার ৭৩০ জন বিমানবাহিনী সদস্য নিয়োজিত রয়েছেন।
বিমান বাহিনী প্রধানের সরাসরি তত্বাবধানের মাধ্যমে সারাদেশে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য ISR রোল এ একাধিক UAV (Unmanned Aerial Vehicle) মোতায়েন করা হয়েছে।
এই UAV আকাশ থেকে ভূমিতে অবস্থান পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী ভূমিতে অবস্থান কৃত আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ে পরিস্থিতি মোকাবেলায় দিক নির্দেশনা দিতে সক্ষম। মোতায়েনকৃত UAV সমূহ বাংলাদেশের আকাশসীমা রক্ষার এক strategic asset, যা বর্তমান সময়ে মোতায়েন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে এক নির্দেশনায় বিমাবাহিনীকে আকাশ থেকে ভোটের মাঠের লাইভ ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দফতরের দেখানোর জন্য বলেছে ইসি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।



