জনপ্রশাসন মন্ত্রণালয়

সপ্তাহে ৩ দিন হোম অফিসের খবর গুজব

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল একটি স্মারকপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।

নয়া দিগন্ত অনলাইন
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় |ইন্টারনেট

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি অফিস সপ্তাহে তিন দিন সশরীরে এবং দুই দিন ভার্চুয়ালি পরিচালিত হবে- এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিকে ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা তারা জারি করেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল একটি স্মারকপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।

সূত্র : ইউএনবি