সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

‘জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে গুলশান থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রয়েছে।’

নিজস্ব প্রতিবেদক
জামালপুর-১ আসনের সাবেক এমপি নুর মোহাম্মদ আটক
জামালপুর-১ আসনের সাবেক এমপি নুর মোহাম্মদ আটক |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর গুলশান থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান অভিজাত এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে গুলশান থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রয়েছে।