বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান মন্ত্রীর

‘বর্তমান সরকার জনবান্ধব ও গণতান্ত্রিক। তাই আমরা বিমানকে একটি অনুসরণীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’

নয়া দিগন্ত অনলাইন
বিমানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী আফরোজা খানম
বিমানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী আফরোজা খানম |সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে একটি লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব ও গণতান্ত্রিক। তাই আমরা বিমানকে একটি অনুসরণীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’

সোমবার (৩০ মার্চ) সকালে কুর্মিটোলার বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ সময় মন্ত্রী কর্মীদের পারফরম্যান্স মনিটরিংয়ের মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন।

সভা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) সরেজমিনে পরিদর্শন করেন। বাসস