শ্রম মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুর রহমান তরফদার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান আগামী ৩০ আগস্ট অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

নয়া দিগন্ত অনলাইন
আব্দুর রহমান তরফদার
আব্দুর রহমান তরফদার |ইন্টারনেট

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়।

উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান আগামী ৩০ আগস্ট অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। ৩০ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আজ বৃহস্পতিবারই তার শেষ অফিস।

সূত্র : বাসস