প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ বুধবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে যাচ্ছে তারা।
বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, লেবেল প্লেয়িং ফিল্ড, গণভোটের প্রচার প্রচারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে বলে জানা গেছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার থাকবেন।



