ডিএসইসির ফ্যামিলি ডে আগামী ৬ জুলাই

‘অনুষ্ঠানটি হবে পরিবারসহ একটি প্রাণবন্ত দিনযাপনের উপলক্ষ্য। যেখানে মিলবে বিনোদন, পুরস্কার, এবং সৌহার্দ্যের এক অপূর্ব সম্মিলন।’

নয়া দিগন্ত অনলাইন
ডিএসইসির অনুষ্ঠনের প্রচার পোস্টার
ডিএসইসির অনুষ্ঠনের প্রচার পোস্টার |ইন্টারনেট

রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর বহুল প্রতীক্ষিত বার্ষিক ফ্যামিলি ডে-২০২৫।

আগামী রোববার (৬ জুলাই) এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে ডিএসইসি সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে।

আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিভাগ বিএনপি-এর সহ-সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ।

অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে থাকছে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট ব্র্যান্ডগুলো। তাদের মধ্যে মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, এবং ডায়মন্ড সিটি স্পন্সর হিসেবে থাকছে।

এই আয়োজনে থাকছে র‌্যাফেল ড্র, যার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে গ্লোবালইডির সৌজন্যে একটি মোটরসাইকেল। এছাড়া থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্স-এর সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল এয়ার টিকিট, গ্রীস্টারের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল এয়ার টিকিট এবং প্রবাসীর হেলিকপ্টার-এর সৌজন্যে ঢাকা শহর ঘুরে দেখার যুগল হেলিকপ্টার রাইড টিকিট। থাকবে আরো বিভিন্ন ধরনের পুরস্কার।

অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক সকল সদস্যকে আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত তারিখের পরে রেজিস্ট্রেশনের কোনো সুযোগ থাকবে না। রেজিস্ট্রেশন শেষে কুপন সংগ্রহ করতে হবে ডিএসইসির নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে। ডিএসইসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আয়োজকরা জানায়, এই অনুষ্ঠানটি কেবল বিনোদনের আয়োজন নয়, এটি সাব-এডিটরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধন ও পরিবারভিত্তিক সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

ডিএসইসি কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানটি হবে পরিবার-সমেত একটি প্রাণবন্ত দিনযাপনের উপলক্ষ্য। যেখানে মিলবে বিনোদন, পুরস্কার, এবং সৌহার্দ্যের এক অপূর্ব সম্মিলন।