ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক (উপ-সচিব) মো: এমাদুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে পর্যায়ক্রমে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথের আমন্ত্রণপত্র ইস্যু করা হচ্ছে।
কোনো কারণবশত নির্বাচিত সংসদ সদস্যদের কাছে শপথের আমন্ত্রণপত্র না পৌঁছালে, মঙ্গলবার শপথ গ্রহণের দিন সংসদ ভবনের টানেলের ভেতরের মূল প্রবেশ পথের ফ্রন্ট ডেস্ক থেকে তা সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
একইসাথে নির্বাচিত সংসদ সদস্যদের এনআইডি সাথে রাখার জন্য অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়। বিবিসি



