দুই দিনব্যাপী হজ প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান হজযাত্রীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পবিত্র হজ পালনকালীন তাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও সফল যাত্রা কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক
হজ কাফেলা-২০২৬-এর প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন ওয়াকার-উজ-জামান
হজ কাফেলা-২০২৬-এর প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন ওয়াকার-উজ-জামান |নয়া দিগন্ত

দুই দিনব্যাপী হজ কাফেলা-২০২৬-এর প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আর্মি অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান হজযাত্রীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পবিত্র হজ পালনকালীন তাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও সফল যাত্রা কামনা করেন।

এ বছর সেনাবাহিনী হজ কাফেলা-২০২৬ এর সর্বমোট ২৮৭ জন হজযাত্রী দু’টি ফ্লাইটে সৌদি আরব গমন করবেন।