অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।
হবিগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য রেজা কিবরিয়াকে সভাপতি করে বুধবার (৯ সেপ্টেম্বর) এ কমিটি গঠন করা হয়।
এছাড়া অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত দু’টি বিদ্যমান সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এতে দু’টি কমিটির কয়েকজন সদস্যের পদে পরিবর্তন আনা হয়েছে।
এদিন চিফ হুইপ নুরুল ইসলাম মনি একটি কমিটি গঠন ও বিদ্যমান দু’টি কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন। পরে সংসদে কণ্ঠভোটে তার প্রস্তাবগুলো পাস হয়।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি ৩৯টি ও বিষয়ভিত্তিক কমিটি ১১টি। তবে এই ৫০টি সংসদীয় কমিটির মধ্যে এ পর্যন্ত ৪৬টি গঠন করা হয়েছে। ইউএনবি



