প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫ গঠনের অনুমোদন দিয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো: ফয়জুর রহমানকে এ কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ কমিটি আজ বুধবার বেলা ২টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। এ সময় লেফটেন্যান্ট জেনারেল মো: ফয়জুর রহমানের সাথে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনীর বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অর্থ উপদেষ্টা সকলকে এ কষ্টসহিষ্ণু কাজ যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বাসস



