বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআই)।
আজ শুক্রবার এক শোকবার্তায় বিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ব্যবসায়ী সম্প্রদায় একজন প্রজ্ঞাবান, দক্ষ ও সহানুভূতিশীল অভিভাবককে হারিয়েছে, যার দিকনির্দেশনা ও সততার অভাব গভীরভাবে অনুভূত হবে।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সূত্র : বাসস



