ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা কার্যক্রম আরো গতিশীল করতে এ নিয়োগ দেয়া হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংস্থাটির চলমান উন্নয়ন কার্যক্রম ও নগর ব্যবস্থাপনায় তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : বাসস



