ঈদের ছুটি শেষ, অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

তবে ঈদের পর অফিস খোলার মাত্র দুই দিন পরে আবারো ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে। এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার দুই দিন পরই আবারো তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

নয়া দিগন্ত অনলাইন

ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে আবারো স্বাভাবিক কর্মতৎপরতায় ফিরছে দেশ। আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সব অফিস; শুরু হচ্ছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজারের কার্যক্রমও। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস-আদালতের নিয়মিত কার্যক্রম।

এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গত ১৬ মার্চ ছিল। এরপর ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাত দিনের ছুটি, যা শেষ হয়েছে সোমবার (২৩ মার্চ)। চলতি সপ্তাহের শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়।

তবে ঈদের পর অফিস খোলার মাত্র দুই দিন পরে আবারো ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে। এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার দুই দিন পরই আবারো তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটি পেয়েছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার তাদের ছুটিও শেষ হয়েছে।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।