এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মূলত মেরুদণ্ডের ‘স্পাইনাল কর্ডে’র ইনজুরিতে জান্নাতীর শরীরের বেশিভাগ অংশ অবশ হয়ে গেছে। ফলে জান্নাতী স্বাভাবিক চলাচলে অক্ষম হয়ে পড়ে।

নয়া দিগন্ত অনলাইন
জান্নাতীর পাশে ‘আমরা বিএনপি পরিবার’
জান্নাতীর পাশে ‘আমরা বিএনপি পরিবার’ |সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান এতিম জান্নাতীর চিকিৎসায় তার পাশে দাঁড়িয়েছেন।

‘পাঁচ মাস ধরে বিছানায় পড়ে আছি, আমার বাবা-মা কেউ নাই’- শীর্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

এরপরে প্রধানমন্ত্রী ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দিলে সংগঠটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার (১৩ মার্চ) ঢাকার সাভারে ‘পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) যায়।

এ সময় আমরা ‘বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি সিআরপিতে চিকিৎসাধীন জান্নাতীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তা প্রদান করে।

মূলত মেরুদণ্ডের ‘স্পাইনাল কর্ডে’র ইনজুরিতে জান্নাতীর শরীরের বেশিভাগ অংশ অবশ হয়ে গেছে। ফলে জান্নাতী স্বাভাবিক চলাচলে অক্ষম হয়ে পড়ে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। বাসস