বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দু’জন ডিআইজি, তিনজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার এবং ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন।



