আনসার নিয়োগের তথ্য চেয়ে ৪৯৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
স্বাস্থ্য অধিদফতর
স্বাস্থ্য অধিদফতর |সংগৃহীত

স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার জন্য আনসার নিয়োগ দিতে ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) কাছে তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গত ১৭.৫.২০২৬ তারিখের ৪৫.০১.০০০০.১৪০.১১.০১৮.২৪-১৮৭২ নম্বর স্মারকের আলোকে এবং অর্থ বিভাগের গত ১৪.৫.২০২৬ তারিখের ০৭.০০.০০০০..০০০.১৫৬.৯৯.০০০৬.২৬-১৮০ নম্বর স্মারকে প্রেরিত নিম্নে প্রদত্ত ছক পূরণ করে চাহিদা মোতাবেক তথ্যাদি পত্র জারির ৩ (তিন) দিনের মধ্যে সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হইল।’ বাসস