অমর একুশে ফেব্রুয়ারিতে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হবে।
কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে সকাল ৮টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর।
সকাল ১১টায় একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা-২০২৬। এতে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ‘একটি স্কুল-মাসিক ম্যাগাজিন ছাত্র-সুহৃদ’র ইতিবৃত্ত’ শীর্ষক অমর একুশে বক্তৃতা করবেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ্।
অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বাসস



