মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আলী রীয়াজের বৈঠক

বৈঠ‌কে সংস্কার, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সাথে জাতীয় সনদসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলোচনা ক‌রেন।

নয়া দিগন্ত অনলাইন
মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আলী রীয়াজের বৈঠক
মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আলী রীয়াজের বৈঠক |সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সাথে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বৈঠক করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর গুলশানে মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সং‌শ্লিষ্ট সূত্র জানায়, মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের আমন্ত্রণে বৈঠ‌কে কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান এ বৈঠকে ছিলেন।

সংশ্লিষ্ট সূ‌ত্রের বরা‌তে জানা গে‌ছে, বৈঠ‌কে সংস্কার, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সাথে জাতীয় সনদসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলোচনা ক‌রেন।