সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করবে সরকার

‘সরকার মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গণহত্যার শিকার ও সব শহীদের একটি ‘নির্ভুল ও গ্রহণযোগ্য’ তালিকা প্রণয়ন করা সম্ভব হবে।’

নয়া দিগন্ত অনলাইন
সংসদে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান
সংসদে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান |সংগৃহীত

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মোট কত মানুষ হত্যা ও গণহত্যার শিকার হয়েছেন, সেটির সঠিক পরিসংখ্যান বের করতে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান।

বুধবার (২৯ এপ্রিল) সংসদে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা করা না হওয়ায় এ নিয়ে এখনো বিতর্ক হতে দেখা যায় বলে মন্তব্য করেন মন্ত্রী আহমদ আযম খান।

তিনি বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গণহত্যার শিকার ও সব শহীদের একটি ‘নির্ভুল ও গ্রহণযোগ্য’ তালিকা প্রণয়ন করা সম্ভব হবে।’ বিবিসি