কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে সুলতান সালাউদ্দিন টুকুর শোক

‘আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তার মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য গভীর বেদনার। মরহুমার স্নেহ, মমতা ও স্মৃতি স্বজনদের মধ্যে চিরদিন বেঁচে থাকবে। প্রতিমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন।’

নয়া দিগন্ত অনলাইন
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু |ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক শোক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তার মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য গভীর বেদনার। মরহুমার স্নেহ, মমতা ও স্মৃতি স্বজনদের মধ্যে চিরদিন বেঁচে থাকবে। প্রতিমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন। একইসাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, মন্ত্রীর মায়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাসস