বাংলাদেশ গলফ ফেডারশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত নির্বাচন কমিশনারের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ গলফ ফেডারেশনের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভূক্ত গলফ ক্লাবগুলোর মনোনীত কাউন্সিলররা নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পদের প্রার্থীদেরকে তাদের মুল্যবান ভোট প্রদানের মাধ্যমে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করেন।
নির্বাচন শেষে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় কুর্মিটোলা গলফ ক্লাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া দেশের বিভিন্ন গলফ ক্লাবের কাউন্সিলর, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



