আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়ার সমাবেশে বক্তব্যে রাখবেন তিনি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী আলিয়া মাদরাসা ময়দান সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। ঢাকা থেকে সকালে তিনি বিমানে সেখানে যাবেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
জানা যায়, রাজশাহী শাহমখদুম বিমান বন্দরে নেমে সারাসরি মাদরাসা মাঠে যাবেন তারেক রহমান। সমাবেশ শেষ করে রাজশাহী থেকে নওগাঁর পথে রওনা হবেন। সন্ধ্যায় এটিম মাঠে বক্তব্য রাখবেন। নঁওগা থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দিবেন। হোটেল নাজ গার্ডেনে রাত্রি যাপন করবেন।
শুক্রবার বেলা ১১টায় নিজ আসনের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। মহাস্থানগড়ে জুম্মার নামাজ শেষে পৈত্রিক বাড়ি গাবতলীতে সাড়ে ৩টায় জনসভায় অংশ নিবেন তিনি।



