গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে নয়জন ও নিশ্চিত হামে মারা গেছে দু’জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১৫ জন।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারাদেশে ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) আট হাজার ৩২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬০ হাজার ৫৪০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১০ জন ও আক্রান্ত ৩৫ হাজার ২১ জন।



