স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এ দেশের ভাগ্য বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এ দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আরকি।’
বৃহস্পতিবার (২২ মে) রাতে ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ লেখেন, ‘BAL (বাংলাদেশ আওয়ামী লীগ), North & Delhi (উত্তর এবং দিল্লি) জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। You're not one of them-just co-opted temporarily. (তুমি তাদের একজন নও-শুধু সাময়িকভাবে ব্যবহার করা হয়েছে)।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এ দেশের ভাগ্য।’



