জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী জানিয়েছেন, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য (জামায়াতে ইসলামী) মো: নূরুল ইসলামের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ১ শতাংশ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হয়।
সূত্র : বাসস



