ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।

নয়া দিগন্ত অনলাইন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া |ইন্টারনেট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তারা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

আজ রোববার সকালের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে তিনি একথা জানান।

পোস্টে তিনি লিখেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।