ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ আগামী সোম-মঙ্গলবারের মধ্যেই পাঠ করানো হবে।
আজ শনিবার দুপুর ১২টায় বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, শপথ ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।
প্রেস সচিব বলেন, নির্বাচিতদের দ্রুত সময়ের মধ্যে শপথ পড়ানো হবে। এ নিয়ে গতকাল রাতেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাজ করেছেন। সংসদবিষয়ক অন্যান্য ব্যাপারে আসিফ নজরুল কাজ করছেন। তবে কে শপথ পড়াবেন- তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।



