যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদ : মামলা ও জরিমানা

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাথ ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদ
যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদ |সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন যাত্রাবাড়ী এলাকায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং ফুটপাথ ও সড়ক দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে শুরু করে যাত্রাবাড়ী হয়ে কাজলা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাথ ও রাস্তার ওপর গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাথ ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ফুটপাথ ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বাসস