ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ |সংগৃহীত

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, এদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সূত্র : বাসস