রাষ্ট্রপতি নির্বাচন

প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোটগ্রহণ ২০ আগস্ট

সচিব জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। বৈধ ও অবৈধ ভোট গণনা শেষে সংসদ কক্ষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্মকর্তা। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে।

বিশেষ সংবাদদাতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ |নয়া দিগন্ত

দীর্ঘ ৩৫ বছর পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কোনো প্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচনে সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ইসি। ভোটগ্রহণের শুরুতে নির্বচনী কর্তা শুরুতে সবাইকে সবাইকে স্বাগত জানাবেন।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। মঙ্গলবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

সচিব জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। বৈধ ও অবৈধ ভোট গণনা শেষে সংসদ কক্ষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্মকর্তা। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালটের রং হবে সাদার ওপর কালো প্রিন্ট। নির্বাচনী প্রক্রিয়ায় ২০ জন নির্বাচনী কর্মকর্তা থাকবে ইসি থেকে।

ব্যালট পেপার ও ভোটদান পদ্ধতি
ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঠিক ততো সংখ্যক ব্যালট পেপারই প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে কিছু অতিরিক্ত ব্যালট পেপারও সংরক্ষিত রাখা হয়েছে। ভোটগ্রহণের দিন ব্যালট পেপারের রঙ হবে সাদার ওপর কালো প্রিন্ট। তিনি বলেন, ভোটের দিন ব্যালট পেপার ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে আগে পাঠানোর সুযোগ থাকছে না। নির্বাচন সহায়ক কর্মকর্তা ও নির্দিষ্ট স্বেচ্ছাসেবকরা সরাসরি হেড ক্যারি করে সংসদ অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের নিকট ব্যালট পেপার পৌঁছে দেবেন। এই কার্যক্রমে সহায়তার জন্য প্রায় ২০ জন কর্মকর্তার একটি টিম ডিস্ট্রিবিউশনের দায়িত্বে নিয়োজিত থাকবে।

ফলাফল প্রকাশ ও আনুষ্ঠানিকতা
তিনি বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই নির্ধারিত সময়ের মধ্যে ঘটনাস্থলেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর বিজয়ী প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে। তার মতে, প্রাথমিক ফলাফল লিখিত আকারে প্রস্তুত থাকায় গেজেট প্রকাশে অতিরিক্ত দীর্ঘ সময়ের প্রয়োজন হবে না। আগামী ২০ আগস্ট নির্ধারিত দিনে নির্বাচন সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সমাপ্ত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।