জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন কমিটি গঠন

‘কমিটি পাঁচ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, শিল্পী নির্বাচন ও সমন্বয় নিয়ে কাজ করবে। কমিটি প্রয়োজনে সভা আহ্বান ও সদস্য কো-অপ্ট করতে পারবে।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম |সংগৃহীত

আগামী ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আট সদস্যের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন কমিটি গঠন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, কমিটি পাঁচ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, শিল্পী নির্বাচন ও সমন্বয় নিয়ে কাজ করবে। কমিটি প্রয়োজনে সভা আহ্বান ও সদস্য কো-অপ্ট করতে পারবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালককে আহ্বায়ক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবকে (অনুষ্ঠান) সদস্য-সচিব করে গঠিত কমিটির সদস্যরা হচ্ছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অনুষ্ঠান), উপ-সচিব (অনুষ্ঠান), সংস্কৃতি মন্ত্রণালয়, পরিচালক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ময়মনসিংহ, উপজেলা নির্বাহী অফিসার (ত্রিশাল), জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমী ময়মনসিংহ।

আগামী পাঁচ দিনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা সমন্বয় করার আহ্বান জানানো হয়েছে। বাসস