দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গ্রেড-১ পদে পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো: দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। বাসস



