ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক শাওগাতুল আলম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
শাওগাতুল আলম
শাওগাতুল আলম |সংগৃহীত

অতিরিক্ত সচিব মো: শাওগাতুল আলমকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত সচিব ও নভোথিয়েটার, ঢাকার মহাপরিচালক মো: শাওগাতুল আলমকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাসস