বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তারিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো: বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বাঞ্ছারামপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।
এতে আরো বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাকে পদায়নের পর তার নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসেডিউর, ১৮৯৮’ এর সেকশন ১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো। তিনি আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাসস


