সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন চলাকালে অসুস্থ হয়ে পড়া এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিতে লবিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার নির্দেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী |সংগৃহীত

জাতীয় সংসদে বর্তমান অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধীদলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আজ বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।

জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধীদলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।

এসময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপ উপস্থিত ছিলেন।