ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টায় সারাদেশের মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১০ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
এর আগে তিনি জানান, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।



