জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে আজ সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাতে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজ আদায় করেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজিত এ জামাতে দেশী-বিদেশী বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হয়। এর আগে ঈদের জামাতে অংশ নিতে সকালে জাতীয় ঈদগাহে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন।

প্রধান জামাত ঘিরে জাতীয় মসজিদ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি যানবাহন চলাচল ও পার্কিংয়েও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।