পদত্যাগের ২ দিন পর বঙ্গভবন ছাড়লেন মো: সাহাবুদ্দিন

মো: সাহাবুদ্দিন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন |ফাইল ছবি

পদত্যাগের দুই দিন পর তার সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি এখান থেকে বের হন।

তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন গ্রিন ভিলায় উঠছেন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো: সাহাবুদ্দিন।

মো: সাহাবুদ্দিন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ পদের মেয়াদ পাঁচ বছর হলেও তিনি দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।

তার পদত্যাগের পর সংবিধান অনুসারে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।