তীব্র ভূমিকম্পের ২৪ ঘণ্টার মধ্যে আবারো ঝাঁকুনিতে কাপল বাংলাদেশ। ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ৩ দশমিক ৩ রিখটার স্কেলে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার পলাশ উপজেলায়।
আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১৯ সেকেন্ডে এই মৃদু মাত্রার অনুভূত হয় বলে বার্তাসংস্থা বাসস জানিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে উত্তর-পূর্বদিকে এ মৃদু মাত্রার ভূমিকম্প উৎপত্তিস্থল হতে ২৯ কিলোমিটার দূরত্বে অনুভূত হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীতে পাঁচজন নিহত হয়েছেন। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত আহতের সংখ্যা ৪৫০।



