লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার-এমআইএস পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)।
পদের নাম : সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার-এমআইএস।
পদসংখ্যা : নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অন্যান্য যোগ্যতা : লারাভেল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে পিএইচপি ডেভেলপমেন্টে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ৫ থেকে ১০ বছর।
চাকরির ধরন : ফুলটাইম।
কর্মক্ষেত্র : অফিসে।
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা : ২৮ থেকে ৩৬ বছর।
কর্মস্থল : ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)।
বেতন : আলোচনাসাপেক্ষে।
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে : আগ্রহীদের ১৮ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।



