ব্র্যাকে ম্যানেজার পদে চাকরি, আবেদন করতে পারবেন যারা

বেসরকারি উন্নয়ন সংস্থাটিতে (এনজিও) রিক্রুটমেন্ট, এইচআরডি, এইচসিএমপি বিভাগ ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক। বেসরকারি উন্নয়ন সংস্থাটিতে (এনজিও) রিক্রুটমেন্ট, এইচআরডি, এইচসিএমপি বিভাগ ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক।

পদের নাম : ম্যানেজার।

বিভাগ : রিক্রুটমেন্ট, এইচআরডি, এইচসিএমপি।

পদসংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা।

অভিজ্ঞতা : কমপক্ষে ৬ বছর।

চাকরির ধরন : ফুলটাইম।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা : কমপক্ষে ৩০ বছর।

কর্মস্থল : কক্সবাজার (কক্সবাজার সদর)।

বেতন : আলোচনাসাপেক্ষে।

অন্যান্য সুবিধা : মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদনের সময়সীমা : আগ্রহীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।